Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

New Delhi : দিল্লিতে জন্মদিনের পার্টিতে চলল গুলি; গুরুতর জখম এক ব্যক্তি, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

New Delhi
New Delhi

 

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি  : দুষ্কৃতীদের তাণ্ডবে জন্মদিনের পার্টির আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হল বিষাদে। দুষ্কৃতীদের গুলি ওই পার্টিতে থাকা এক ব্যক্তির মুখ ফুঁড়ে বেরিয়ে যায়। তাঁকে এইমসের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির ফতেপুর বেরির জোনাপুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, জোনাপুর গ্রামের একটি বাড়িতে শুক্রবার জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। অনেক অতিথি এবং পড়শি সেই পার্টিতে শামিল হয়েছিলেন। সবাই যখন পার্টির আনন্দে মাতোয়ারা তখনই সেখানে হাজির হয় ৭-৮ জনের সশস্ত্র দুষ্কৃতীদল। তাদের নেতৃত্বে ছিল রণপাল নামে এক দুষ্কৃতী।

দুষ্কৃতীদের থামাতে প্রমোদ নামে এক ব্যক্তি এগিয়ে যান। তিনি রণপালকে সেখান থেকে দলবল নিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। অভিযোগ, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রমোদকে লক্ষ্য করে গুলি চালায় রণপাল। প্রমোদের ভাই বিনোদ জানিয়েছেন, রণপালের ছোড়া গুলি তাঁর দাদার মুখ ভেদ করে বেরিয়ে গিয়েছে। গুরুতর জখন অবস্থায় এইমসের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়েছে তাঁকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…