Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Fire breaks out at Delhi's LNJP hospital:দিল্লির এলএনজেপি হাসপাতালে আগুন, কোনও হতাহতের খবর নেই

Fire breaks out at Delhi's LNJP hospital
Fire breaks out at Delhi's LNJP hospital

 

নয়াদিল্লি ২৭ ফেব্রুয়ারি : দিল্লির এলএনজেপি হাসপাতালে সোমবার রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এলএনজেপি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। যদিও আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। মেডিকেল ডিরেক্টর, সুরেশ কুমার আরও বলেছেন, "জরুরি ব্লকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

তবে বর্তমানে সব রোগীই নিরাপদে রয়েছেন। তাঁদের কাউকেই তাঁদের ওয়ার্ড থেকে সরানোর প্রয়োজন পড়েনি। মেডিকেল ডিরেক্টর, সুরেশ কুমার আরও জানান, দমকল বিভাগ সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে আগুন নেভিয়ে দেয়। তারফলেই পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও হাসপাতালে আগুন লাগার ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আগুন নেভানোর পরে হাসপাতালে আবার পরিষেবা স্বাভাবিক হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…