Country

2 years ago

Fire breaks out at a factory: দিল্লিতে প্লাস্টিকের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির শঙ্কা

Fire breaks out at a factory (Symbolic Picture)
Fire breaks out at a factory (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৩ অক্টোবর : রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির উদ্যোগ নগর মেট্রো স্টেশনের কাছে অবস্থিত একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে গোটা ফ্যাক্টরি কালো ধোঁয়ায় ঢেকে যায়, বাইরে থেকেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ২৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে, এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির উদ্যোগ নগর মেট্রো স্টেশনের কাছে অবস্থিত একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ২৬টি ইঞ্জিন। ভিতরে থাকা প্রায় সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

You might also like!