Country

2 years ago

Fire at Bhagalpur station guest room: ভাগলপুর রেল স্টেশনে ভিআইপি গেস্ট রুমে আগুন, কেউ হতাহত হননি

Fire at Bhagalpur station guest room
Fire at Bhagalpur station guest room

 

ভাগলপুর, ১১ জুন: বিহারের ভাগলপুর রেল স্টেশনে আগুন লাগল ভিআইপি গেস্ট রুমে। রবিবার দুপুরে ভিআইপি অতিথিশালায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

রেলওয়ে অফিসার সত্যেন্দ্র কুমার বলেছেন, আজ ভাগলপুর রেল স্টেশনের ভিআইপি গেস্ট রুমে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এবং কোনও হতাহতের ঘটনা নেই। আগুন লাগার কারণ জানা যায়নি।


You might also like!