
জোশীমঠ, ২২ জানুয়ারি : উত্তরাখণ্ডের জোশীমঠের পরিস্থিতি ক্রমেই চিন্তা বাড়াচ্ছে। একের পর এক বিল্ডিং ও ভবনে ফাটল দেখা দিচ্ছে, রবিবার সকাল পর্যন্ত জোশীমঠের ৮৬৩টি বিল্ডিংয়ে ফাটল ধরা পড়েছে, এর মধ্যে ১৮১টি ঝুঁকিপ্রবণ এলাকায়। রবিবার সকালে এমনটাই জানিয়েছেন সেখানকার জেলাশাসক হিমাংশু খুরানা।
জেলাশাসক হিমাংশু খুরানা জোশীমঠের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষজনকে পুনর্বাসন করার বিষয়ে ঢাকা গ্রামে চিহ্নিত জমির একটি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরে জেলাশাসক জানিয়েছেন, এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৬৩টি ভবন চিহ্নিত করা হয়েছে যেখানে ভূমি তলিয়ে যাওয়ার কারণে ফাটল দেখা গিয়েছে। এর মধ্যে ১৮১টি ভবনকে অনিরাপদ অঞ্চলে রাখা হয়েছে।
