Country

2 years ago

Farooq abdullah on Uniform civil code:অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ খেললেন ফারুক, বললেন কেন্দ্রের ভাবা উচিত এই দেশ বৈচিত্র্যময়

Farooq joked about uniform civil code, said the center should think that this country is diverse.
Farooq joked about uniform civil code, said the center should think that this country is diverse.

 

শ্রীনগর, ২৯ জুন : অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। তিনি বলেছেন, কেন্দ্রের ভাবা উচিত এই দেশ বৈচিত্র্যময়। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর তথা সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফারুক আব্দুল্লাহ।

এরপরই অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে তিনি বলেছেন, "তাঁদের (কেন্দ্রীয় সরকারের) ভাবা উচিত যে, এই দেশ বৈচিত্র্যময়, এখানে সব ধর্মের মানুষ বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব শরিয়ত আইন আছে। তাঁদের চিন্তা করা উচিত যে কোনও সম্ভাব্য ঝড় আসতে পারে যদি তাঁরা তা করে (ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন)।"




You might also like!