
ঝাঁসি(উত্তরপ্রদেশ), ১৪ এপ্রিল : মাফিয়া আতিক আহমেদের ছেলে আসাদ ও শার্প শুটার গোলামের মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা কেটে গেছে। দুপুর আড়াইটার দিকে দুজনের ময়নাতদন্তও হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দুজনের পরিবারের কোনও সদস্য দেহ নিতে আসেনি।
জানা গিয়েছে, আজ দুপুরে কেউ না কেউ ঝাঁসি পৌঁছে দুজনের মৃতদেহ নিতে আসবে। বর্তমানে পুলিশের কাছে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১টার দিকে পরিচা বাঁধের কাছে এনকাউন্টারে দুজনের মৃত্যু হয়। সেখান থেকে দুজনের মৃতদেহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টা ২০ মিনিটে আসাদ ও গোলামের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ডাঃ নীরজ সিং, শৈলেশ গুপ্ত এবং রাহুল পরাশর তিনজন ডাক্তারের দলে ছিলেন। পোস্ট মর্টেমের ভিডিওগ্রাফি করা হয়েছে।
