
মুম্বই, ১৬ মার্চ : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতাকে ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক পোশাকশিল্পী এবং তাঁর বাবার নামে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলা রুজু করল মুম্বই পুলিশ। অনীক্ষা নামে ওই পোশাকশিল্পী একটি পুরনো ফৌজদারি মামলা ধামাচাপ দেওয়ার জন্য অমৃতাকে ওই ঘুষের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ।
পুলিশের তরফে জানানো হয়েছে, অমৃতা ফড়নবীস নিজেই এই বিষয়ে মালাবার থানায় অভিযোগ দায়ের করেছেন। অমৃতা ফড়নবীস তার অভিযোগে বলেন, প্রায় ১৬ মাস ধরে অনিষ্কা তার সংস্পর্শে এসেছিল। পেশায় একজন ডিজাইনার হওয়ায় তার সঙ্গে মেলামেশা করতেন ওই মহিলা। কিন্তু পরে ওই মহিলা ও তার বাবা একটি অপরাধে তার সাহায্য চাইতে থাকে। তা অস্বীকার করার পরও ওই মহিলা ফোন ও মেসেজ করতে থাকেন। এতটাই যে মহিলা তাকে অপরাধে যোগ দেওয়ার জন্য এক কোটি টাকা প্রস্তাব করেছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে অনিষ্কা ও তার বাবা তাদের হুমকি দেন।
