
নয়াদিল্লি, ২৪ জুলাই: রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল উত্তর-পশ্চিম দিল্লির সময়পুর বাদলি (লিবাসপুর) এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে। সোমবার বেলা এগারোটা নাগাদ ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও।
এই অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দমকল জানিয়েছে, সোমবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, সময়পুর বাদলি (লিবাসপুর) এলাকার আম্বে গার্ডেনে অবস্থিত একটি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৪ জন। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
