Country

2 years ago

Tripura Assembly: ত্রিপুরা বিধানসভায় পাঁচজন বিধায়ককে বহিষ্কার, ওয়াক আউট বিরোধীদের, দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরুতে বহিষ্কারের আদের্শ প্রত্যাহার

Expulsion of five MLAs in Tripura Assembly
Expulsion of five MLAs in Tripura Assembly

 

আগরতলা,৭ জুলাই : ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শুরুতেই ট্রেজারি বেঞ্চের বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে নীল ছবি দেখার অভিযোগ নিয়ে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরোধী দলের পাঁচজন বিধায়ককে বহিষ্কার করেছেন। অধ্যক্ষের এই সিদ্ধান্তের উপর বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধী দল।

তবে দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী অধ্যক্ষের কাছে পাঁচ বিধায়কের বহিষ্কার প্রত্যাহার করার প্রস্তাব দেন।সেই মোতাবেক অধ্যক্ষ বহিষ্কারের আদের্শ প্রত্যাহার করে নিয়ে পাঁচ বিধায়কদের অধিবেশনে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন।ট্রেজারি বেঞ্চের বিধায়ক যাদব লাল নাথের ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বাজেট ভাষণ শুরু করেছেন। বিরোধীরা ক্রমাগত স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে যান এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাদের শান্ত থাকার জন্য ও পর্রবতী সময়ে আলোচনার সুযোগ দেবেন বলে অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিরোধীরা অধ্যক্ষের আবেদনে রাজি না হয়ে বরং মানদণ্ড কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

মুখ্যমন্ত্রী প্রস্তাবে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরোধী দলের পাঁচজন বিধায়ক সুদীপ রায় বর্মন, নয়ন সরকার,বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা, নন্দিতা রিয়াংকে আজ সারাদিনের জন্য বহিষ্কার করেছেন। অধ্যক্ষের এই সিদ্ধান্তের উপর বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধী দল। তবে দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী অধ্যক্ষের কাছে পাঁচ বিধায়কের বহিষ্কার প্রত্যাহার করার প্রস্তাব দেন। সেই মোতাবেক অধ্যক্ষ বহিষ্কারের আদের্শ প্রত্যাহার করে নিয়ে পাঁচ বিধায়কদের অধিবেশনে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।

You might also like!