Country

2 years ago

Modi congratulated the Indian team:উচ্ছ্বসিত মোদী, ভারতীয় দলকে জানালেন অভিনন্দন বার্তা

Modi congratulated the Indian team
Modi congratulated the Indian team

 

কলকাতা, ৫ জুলাই  : লেবাননের পর কুয়েত। ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপ। এক মাসের মধ্যে দুটি আন্তর্জাতিক ট্রফি ভারতের। ফুটবল মাঠে দৌড়চ্ছে ভারতের জয়রথ।

সুনীল ছেত্রীদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে জানালেন অভিনন্দন বার্তা। প্রধানমন্ত্রী বুধবার সকালে সামাজিক মাধ্যমে লিখেছেন, 'ভারত চ্যাম্পিয়ন, আবার! সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ নীল বাঘেদের শাসন। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। ভারতীয় দলের অবিস্মরণীয় সফর, সঙ্গে দৃঢ় সংকল্প, খেলোয়াড়দের নাছোড় মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবে'।

সচিন তেন্ডুলকরও মুগ্ধ সুনীল ছেত্রীদের খেলা দেখে। মঙ্গলবার রাতে যেভাবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে পিছিয়ে পড়ার পরও পাল্টা লড়াই করে ঘুরে দাঁড়ায় ভারত, এবং টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে ট্রফি জিতে নেয়, তা দেখে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার। সামাজিক মাধ্যমে প্রশংসায় ভরালেন টিম ইন্ডিয়াকে।

ভারতের জয়ের পর সচিন সুনীলদের জরোৎসবের ছবি পোস্ট করে সঙ্গে লেখেন, 'শক্তি, সংকল্পের কী অবিশ্বাস্য প্রদর্শন। ইস্পাতকঠিন স্নায়ুর প্রমাণ দিয়েছো তোমরা। বিরাট অভিনন্দন ভারতীয় ফুটবল দলকে। সাফ চ্যাম্পিয়ন ২০২৩'।


You might also like!