Breaking News

 

Country

3 years ago

Eknath shinde pays tribute to savarkar: সাভারকারের প্রতি শ্রদ্ধার্ঘ্য শিন্ডের, ২৮ মে দিনটি পালিত হবে "স্বতন্ত্রবীর গৌরব দিন" হিসেবে

Eknath shinde pays tribute to savarkar
Eknath shinde pays tribute to savarkar

 

মুম্বই, ১১ এপ্রিল  : বিনায়ক দামোদর সাভারকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, ২৮ মে, বিনায়ক দামোদর সাভারকারের জন্মদিনটি "স্বতন্ত্রবীর গৌরব দিন" হিসেবে পালিত হবে। মুখ্যমন্ত্রী টুইট করে জানান, ২৮ মে বিনায়ক দামোদর সাভারকারের জন্মদিনটি "স্বতন্ত্রবীর গৌরব দিন" হিসাবে পালন করবে মহারাষ্ট্র সরকার।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, বিনায়ক দামোদর সাভারকারের চিন্তাধারা প্রচার ও প্রসারের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠানেরও আয়োজন করবে মহারাষ্ট্র সরকার। একের পর এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, “স্বতন্ত্র বীর সাভারকর দেশের স্বাধীনতা ও দেশের উন্নয়নে বিরাট অবদান রেখেছেন। শিল্পমন্ত্রী উদয় সামন্ত তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও প্রগতিশীল চিন্তাধারাকে অভিবাদন জানাতে ‘স্বতন্ত্রবীর গৌরব দিন’ উদযাপনের দাবি জানিয়েছিলেন।" প্রসঙ্গত, সেই দাবিই মান্যতা পেল।

You might also like!