Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Atishi :অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই ইডি-র অভিযান চালানো হচ্ছে : অতিশী

Atishi Marlena Minister of Education of Delhi
Atishi Marlena Minister of Education of Delhi

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানের আবারও সমালোচনা করলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই ইডি-র অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবারই কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব-সহ আম আদমি পার্টির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। এই অভিযানের সমালোচনা করে অতিশী বলেছেন, "১৬ ঘন্টা অভিযানের পর, ইডি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দু''টি জিমেইল অ্যাকাউন্ট ডাউনলোড করেছে। তারপরে তাঁরা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং তাঁর পরিবারের তিনটি মোবাইল ফোন নিয়ে যায়...প্রধানমন্ত্রী মোদী জানেন, যদি এমন একজন নেতা থেকে থাকেন যিনি তাঁকে চ্যালেঞ্জ করতে পারেন এবং তাঁর বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন, তিনি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।"

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে বারবার সমন পাঠিয়েছি ইডি, কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। এ ব্যাপারে কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি-র অভিযোগ শুনবে দিল্লির রাউস এভিনিউ আদালত। এ প্রসঙ্গে অতিশী বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালকে শেষ করতে চায় বিজেপি ও প্রধানমন্ত্রী মোদী। এখন তাঁরা সাফ জানিয়ে দিয়েছে কোনও মামলা অথবা ইসিআইআর ছাড়াই অভিযান চালানো হচ্ছে। এটি কি প্রধান তদন্তকারী সংস্থা?..এখন ইডি শুধুমাত্র তাঁদের (বিজেপি) রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শেষ করতে ব্যবহার করা হচ্ছে এবং অরবিন্দ কেজরিওয়াল এই তালিকায় এক নম্বরে রয়েছেন।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…