Country

3 years ago

K Kavitha: কে কবিতাকে ফের সমন ইডি-র, বিআরএস এমএলসি-কে ২০ মার্চ হাজিরার নির্দেশ

K Kavita
K Kavita

 

নয়াদিল্লি, ১৬ মার্চ: দিল্লি আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত আর্থিক তছরুপের মামলায় ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতাকে আবারও সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার আগামী ২০ মার্চ কে কবিতাকে হাজিরা দিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবারই দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কে কবিতার, কিন্তু ইডি-র দফতরে তিনি হাজিরা দেননি। নিজে না গেলেও, প্রতিনিধিকে ইডি-র দফতরে পাঠিয়েছেন কে কবিতা।

দিল্লি আবগারি নীতি মামলায় ইতিমধ্যেই কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছে প্রবর্তন নির্দেশালয়। বৃহস্পতিবার আরও একদফায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, এদিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। কেন হাজিরা দেননি তা অবশ্য প্রতিনিধি মারফত ইডি-কে জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতা। এরপরই কে কবিতাকে আগামী ২০ মার্চ ডেকে পাঠিয়েছে ইডি।


You might also like!