Country

3 years ago

Earthquake:৩.৭ প্রাবল্যের মৃদু ভূমিকম্প অরুণাচলের দিবাং ভ্যালিতে, ক্ষয়ক্ষতির খবর নেই

Earthqueck
Earthqueck

 


অরুণাচল প্রদেশ, ১২ মার্চ : ৩.৭ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপে উঠেছে অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। তবে মৃদু ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ রবিবার বেলা ১২.১২ মিনিটে দিবাং ভ্যালিতে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৩ মাত্রা ধরা পড়েছে। সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের ৫ কিলোমিটার গভীরে ২৮.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯৫.৯১ পূর্ব দ্রাঘিমাংশে ছিল।

প্রসঙ্গত, গত ৮ মার্চ গুয়াহাটি এবং এর প্রতিবেশী অঞ্চলে ৪.১ প্রাবল্যের নিম্ন-ঘনত্বের ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ওই দিন ভূমিকম্প সংঘটিত হয়েছিল বিকাল ৩.৫৯ মিনিটে।


You might also like!