Country

47 minutes ago

J&K’s Earthquake: ভূমিকম্প জম্মু ও কাশ্মীরে, কম্পন বারামুল্লায়

Earthquake of magnitude 3.6 hits J&K’s Baramulla
Earthquake of magnitude 3.6 hits J&K’s Baramulla

 

শ্রীনগর, ১৩ জুলাই : ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রবিবার মাঝরাতে ভূমিকম্প অনুভূত হয় বারামুল্লা জেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত প্রায় ২টো নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। তুলনামূলক কম মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কম্পনের জেরে আতঙ্ক ছড়ায়। ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। স্বস্তির বিষয় হল, কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

You might also like!