Country

2 years ago

Viral News: ই-রিক্সায় ঝুলছে বিয়ের বিজ্ঞাপন! নিজের জন্যে পাত্রীর খোঁজে যুবক

Wedding Advertisement hanging on E-rikshaw (File Picture)
Wedding Advertisement hanging on E-rikshaw (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি মন থেকে চাইছেন বিয়ে করতে। তবে কিছুতেই মিলছে না পাত্রী। পাত্রী খুঁজতে তাই অভিনব পন্থা বের করে ফেললেন মধ্য় প্রদেশের দামোহর বাসিন্দা ২৯ বছরের দীপেন্দ্র রাঠোর। নিজের জন্যে পাত্রী খুঁজতে ই-রিকশাতে সাঁটিয়ে দিলেন পোস্টার।

আসলে নিজের বিয়ের জন্যে বেশ তৎপর দীপেন্দ্র। তবে কিছুতেই জুটছে না মনের মত পাত্রী। তাঁর কথায়, 'সমাজে মেয়েদের সংখ্যা কমে যাওয়াতেই পাত্রী জুটছে না তাঁর কপালে।' জানিয়েছেন, জাত-পাতে কোনও ভেদাভেদ নেই তাঁর কাছে। যে কোনও ধর্ম-জাতের মহিলাই তাঁর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারেন। শুধু তাই নয়, পাত্রী খুঁজতে একটি বিয়ের গ্রুপেও যোগ দিয়েছিলেন দীপেন্দ্র। কিন্তু সেখানেও নিজের শহরের মধ্য়ে থেকে কোনও পাত্রীর সন্ধান পাচ্ছেন না তিনি। এরপরেই নিজের ই-রিকশায় পাত্রী চাই-এর বিজ্ঞাপন লাগানোর সিদ্ধান্ত নেন দীপেন্দ্র। এখন দীপেন্দ্র জানাচ্ছেন, শহরের বাইরের কোনও মেয়ের সঙ্গেও বিয়ে করতে প্রস্তুত তিনি।

ই-রিক্সায় নিজের বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়ে তিনি সেখানে উল্লেখ করেছেন নিজের উচ্চতা, জন্মের তারিখ, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা, গোত্র সবকিছু। তাঁর বাবা-মায়েরও সায় রয়েছে দীপেন্দ্রর এই পন্থায়। দীপেন্দ্রর কথায়, ই-রিকশা চালিয়েই সংসার চালান তিনি। যিনি দীপেন্দ্রর বউ হবেন তাঁকে আজীবন খুশি রাখবেন বলেও প্রতিশ্রুতি ২৯ বছরের যুবকের গলায় সোশ্যাল মিডিয়াতে দীপেন্দ্র পাত্রীর খোঁজে এমন 'আইডিয়া' প্রকাশ্যে আসতে নেটিজেনদের অনেকে কৌতূহল প্রকাশ করেন। বিজ্ঞাপনে এমন অভিনবত্ব দেখে অনেকেই অবাক। তবে যুবকের অবশ্য সেসব দিকে খেয়াল নেই। লক্ষ্যে অবিচল দীপেন্দ্র। মনের মতো পাত্রীর কাছে পৌঁছে যেতে এই ই-রিকশা এবং হোর্ডিংই এখন তাঁর কথা ভরসা। তাঁর স্থির বিশ্বাস, এই বিজ্ঞাপনের হাত ধরেই একদিন তাঁর মনের মানুষের দেখা পাবেন।

You might also like!