Country

2 years ago

Jammu & Kashmir:ফের শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস জম্মু ও কাশ্মীরে, ১১-১৫ এপ্রিল আবারও বৃষ্টির সম্ভাবনা

Dry weather forecast again in Jammu and Kashmir
Dry weather forecast again in Jammu and Kashmir

 

শ্রীনগর, ৬ এপ্রিল: দেশের বিভিন্ন রাজ্য যখন গরমে নাজেহাল, তখন বৃষ্টিতে ভিজেছে কাশ্মীর উপত্যকা, বৃষ্টি হয়েছে জম্মুতেও। এবার আবহাওয়া বদলের পূর্বাভাস জম্মু ও কাশ্মীরে, আবারও শুষ্ক হয়ে উপত্যকার আবহাওয়া। এই সময়ে তাপমাত্রায় তারতম্য দেখা যেতে পারে।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১০ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে। এরপর ১১-১২ এপ্রিল হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও তুষারপাতও হতে পারে। এরপর ১৩-১৫ এপ্রিলও জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বারবার আবহাওয়া বদলের কারণে জম্মু ও কাশ্মীরে তাপমাত্রার ওঠানামা দেখা যেতে পারে।

You might also like!