Country

2 years ago

PM Modi virtually adress: মাদক এমনই এক বিপদ, যা নিয়ন্ত্রণ না করলে জীবন ধ্বংস করে দেয় : প্রধানমন্ত্রী

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি: মাদকের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, মাদক এমনই এক বিপদ, যা নিয়ন্ত্রণ না করলে জীবন ধ্বংস করে দেয়। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব গায়ত্রী পরিবারের উদ্যোগে আয়োজিত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, "মাদক একটি বিপদ, যা নিয়ন্ত্রণ না করলে জীবন ধ্বংস করে। আমাদের সরকার ৩-৪ বছর আগে প্যান-ইন্ডিয়া ডেডডিকশন ক্যাম্পেইন শুরু করেছিল। এখনও পর্যন্ত, ১১ কোটি মানুষ এই অভিযানে যোগ দিয়েছেন... গায়ত্রী পরিবারও এই ক্যাম্পেইনের সাথে যুক্ত।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "গায়ত্রী পরিবারের অশ্বমেধ যজ্ঞ সামাজিক সংকল্পের একটি মহান অভিযানে পরিণত হয়েছে। এই অভিযানের মাধ্যমে লক্ষ লক্ষ যুবককে মাদক থেকে রক্ষা করা হবে, তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ।" প্রধানমন্ত্রীর কথায়, "আমরা আমাদের দেশের যুব সমাজকে যত বড় লক্ষ্যের সঙ্গে যুক্ত করব, ততই তাঁরা ছোট ছোট ভুল এড়াবে। এখন দেশ উন্নত ভারতের লক্ষ্যে কাজ করছে। দেশ এখন আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে কাজ করছে।"


You might also like!