Country

3 years ago

Draupadi Murmu : আজ ইন্দোরে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Draupadi Murmu
Draupadi Murmu

 

ইন্দোর, ১০ জানুয়ারি : আজ মঙ্গলবার দেশের পরিচ্ছন্ন শহর ইন্দোরে তিন দিনের ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন সমাপন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এছাড়াও তিনি প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার-২০২৩ প্রদান করবেন। এই পুরষ্কারগুলি বিদেশী ভারতীয়দের এবং তাদের পরিচালিত সংস্থাকে বিদেশে ভারতকে আরও ভালভাবে বোঝার জন্য ভারতের অর্জনকে সমর্থন করা।

মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে নয়াদিল্লি থেকে বিমানযোগে ইন্দোরে পৌঁছবেন রাষ্ট্রপতি মুর্মু। রাষ্ট্রপতি দুপুর আড়াইটায় সুরিনাম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোখি এবং দুপুর ২:৫৫ মিনিটে গায়ানা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মহম্মদ ইরফান আলির সাথে সাক্ষাত করেন। রাষ্ট্রপতি বিকাল সাড়ে ৩টায় প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, সিভিল এভিয়েশন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভাষণ দেন।

You might also like!