Country

3 years ago

Haydrabad : ৫ বছরের শিশুকে ঘিরে ধরে কামড় একদল কুকুরের, প্রাণ হারাল ছোট্ট প্রদীপ

Dog kills a child in hyderabad
Dog kills a child in hyderabad

 

হায়দরাবাদ, ২১ ফেব্রুয়ারি : পথকুকুরের হামলায় হায়দরাবাদে মৃত্যু হল ৫ বছরের একটি শিশুর। রাস্তায় বেরোতেই তিনটে কুকুর ঘিরে ধরেছিল বছর পাঁচেকের খুদে প্রদীপকে। কুকুর দেখে ভয় পেয়ে ছোটা শুরু করেছিল। কিন্তু কুকুরগুলিও তার পিছু নেয়। প্রথমে একটি কুকুর তার পোশাক টেনে ধরে। প্রদীপ তাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু আরও দু’টি কুকুর এসে প্রদীপের পোশাক ধরে হ্যাঁচকা টান দেয়। তাতেই টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় সে। তার পর প্রদীপের শরীরের নানা জায়গায় একের পর এক কামড় বসাতে থাকে কুকুরগুলি। শিশুটি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কুকুরের দলের সঙ্গে পেরে ওঠেনি। গত ১৯ ফেব্রুয়ারির সেই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

পেশায় নিরাপত্তা রক্ষী, শিশুটির বাবা গঙ্গাধর নিজের কাজের স্থানে নিয়ে গিয়েছিলেন ছেলেকে। প্রদীপ যখন একা একা ঘুরছিল, সেই সময় পথকুকুরগুলি তাকে আক্রমণ করে। রবিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের অম্বরপেটে। পুলিশ সূত্রে খবর, প্রদীপের বাবা গঙ্গাধর অম্বরপেটের একটি আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করেন। রবিবার ছেলে প্রদীপকে নিজের সঙ্গে কর্মস্থলে নিয়েছিলেন তিনি। সেই সময়ই এই ঘটনা ঘটে। আবাসনের সামনের রাস্তায় হাঁটছিল প্রদীপ। তাকে দেখে তিনটি কুকুর ছুটে আসে। কুকরগুলিকে দেখে এ দিক-ও দিক ছোটাছুটি করতে থাকে প্রদীপ। তখনই একটি কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে।


You might also like!