Country

2 years ago

Kathgodam-Amritsar train operation approved:কাঠগোদাম-অমৃতসরের মধ্যে ট্রেন চলাচলের অনুমোদন, মোদী ও বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞ ধামি

Pushkar Singh Dhami
Pushkar Singh Dhami

 

দেহরাদূন, ২০ ফেব্রুয়ারি  : রেল মন্ত্রক কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে অমৃতসর জংশন পর্যন্ত ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, এই ট্রেনটি চালানোর ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে। মুখ্যমন্ত্রী ধামী ২০২৩ সালের ২রা ডিসেম্বর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কাঠগোদাম এবং অমৃতসরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবার বিষয়ে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। ধামির অনুরোধের ভিত্তিতে ট্রেন পরিষেবা চালুর অনুমোদন পেয়ে খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। রেল মন্ত্রক মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে নতুন ট্রেন চালুর অনুমোদন দিয়েছে।


You might also like!