Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Weather update : পারদ-পতনের সঙ্গেই শীতে কাঁপছে দিল্লি, পালমে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি

Delhi is shivering in winter as the mercury falls, the minimum temperature in Palm is 8.6 degrees
Delhi is shivering in winter as the mercury falls, the minimum temperature in Palm is 8.6 degrees

 

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শীতের দাপটে রীতিমতো জবুথবু অবস্থা রাজধানীজুড়ে। একইসঙ্গে ঘন কুয়াশায় দুর্বিষহ পরিস্থিতি রাজধানীতে। সোমবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং পালমে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রিতেও নেমে যেতে পারে।শীত থেকে রেহাই পেতে বহু মানুষকে এদিন সকালেও আগুনের তাপ নিতে দেখা যায়। কুয়াশার কারণে এদিন সকালেও দৃশ্যমানতা কমে যায়। দিল্লিতে এদিন বাতাসের গুণগতমান ছিল ১৭৯।

প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। একইসঙ্গে রয়েছে ঘন কুয়াশা। সোমবার সকালে তাজনগরী আগ্রা কুয়াশার হালকা আস্তরণে আচ্ছন্ন ছিল, দূর থেকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে।

You might also like!