Country

3 years ago

New Delhi : আজ মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করবে দিল্লি সিবিআই

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি  : দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাসভবনের বাইরে ভারী নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আজ আবগারী নীতির মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। আপ দিল্লি শাখার সমর্থকরা সিসোদিয়ার বাসভবনের বাইরে বৃহত্তর সংখ্যায় জড়ো হয়েছএ। আপ নেতারা দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর 'গৃহবন্দী' বলে সমালোচনা করে একে বিজেপির 'একনায়কত্ব' বলে অভিহিত করেছেন।


এদিন বেলা ১১টার সময় আবগারি দুর্নীতিকাণ্ডে লোধি রোডে সিবিআইয়ের অফিসে যাওয়ার কথা সিসোদিয়ার। এর আগেরদিন সিবিআই তাঁকে তলব করলেও দেখা করতে যাননি। তবে আজ সকাল ১০টার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্যতম সহযোগী সিসোদিয়া।


সিসোদিয়ার সিবিআই দফতরে যাওয়ার পথে রাজধানীতে তাদের শক্তি প্রদর্শন করতে চলেছে আম আদমি পার্টি। তাঁর গাড়ির ছাদের কাচের ঢাকনা খুলে সেখানে দাঁড়িয়ে রয়েছেন আপ নেতা। অন্যদিকে, গাড়ির সামনে-পিছনে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে চলেছেন সমর্থকরা। সিসোদিয়া প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যাবেন। সেখান থেকে রওনা দেবেন সিবিআই অফিসের উদ্দেশে।

You might also like!