দিল্লির দূষণে সামান্য উন্নতি, তবে বাতাস এখনও চিন্তায় বিশেষজ্ঞরা

Delhi air polluation still, better than saturday
Delhi air polluation still, better than saturday

 

নয়াদিল্লি, ৬ নভেম্বর : রাজধানীর বাতাসের মানে সামান্য উন্নতি। দূষণের সূচক অনুযায়ী দিল্লির বাতাস শনিবার পর্যন্ত ছিল ‘অতি ভয়াবহ’। তা থেকে কিছুটা উন্নতি হল রবিবার। যদিও এখনও দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার বাতাস অত্যন্ত দূষিত এবং ক্ষতিকারক বলেই মত বিশেষজ্ঞদের। রবিবার সকালে দিল্লির ‘বাতাসের গুণমানের সূচক’ (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৩৩৯। পরিবেশ বিজ্ঞানীরা এমন পরিস্থিতিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে থাকেন।

দীপাবলির পর থেকেই দেশের রাজধানী শহরে দূষণের মাত্রা বেড়েছে। গত কয়েক দিনে তা এতটাই ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে যে, শ্বাসকষ্ট থেকে শুরু করে চোখ জ্বালাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন রাজধানীর বাসিন্দারা। পরিবেশ বিজ্ঞানীদের মতে, দিল্লির বাতাস ক্রমশ হয়ে উঠছে প্রাণঘাতী।

সার্বিক ভাবে দিল্লির বাতাসের গুণমানের সূচক রবিবার ৩৩৯ হলেও নিকটবর্তী এলাকায় কোথাও কোথাও দূষণের মাত্রা আরও বেশি। নয়ডায় রবিবার সকালে দূষণের সূচক ৩৪৯। গুরুগ্রামে দূষণের সূচক ৩০৪।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…