Country

3 years ago

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath :যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি! লখনৌতে মামলা দায়ের

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃউত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হ্ত্যার হুমকি দিয়ে ফোন করা হয়েছে। যে কারণে লখনৌতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিন এমনটাই জানানো হয়েছে স্থানীয় পুলিশের তরফে। তদন্তও শুরু হয়েছে।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে ডায়াল ১১২-তে আদিত্যনাথকে হুমকি দিয়ে ফোনটি এসেছিল। এই ফোন নম্বরটি উত্তর প্রদেশ সরকারের জরুরি পরিষেবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোনে বলেছেন, তিনি শীঘ্রই যোগী আদিত্যনাথকে মেরে ফেলবেন।

ডায়াল ১১২-তে হুমকির বার্তা পাওয়ার পরে অপারেশন কমান্ডার লখনৌয়ের গলফ সিটিতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ও ৫০৭ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬ ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২৩ এপ্রিল রাতে ১১২ নম্বরে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেখানেই যোগী আদিত্যনাথকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। এরপর শিখা অবস্থি নামে সরকারি আধিকারিক বার্তার স্ক্রিন শট নিয়ে ঊর্ধ্বতন আধিকারিককে জানান। এরপরেই থানায় মামলা করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যোগী আদিত্যনাথকে মাঝে মধ্যেই হত্যার হুমকি দেওয়া হয়। গত সপ্তাহে এক ব্যক্তি ফেসবুকে তাঁর প্রাণনাশের হুমকি দেন। ওই পোস্টে যোগীকে গুলি করার হুমকি দেওয়া হয়। তবে পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে আটক করে। ২০২১-এর মে মাসে এবং ২০২২-এর অগাস্টেও যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। উল্লেখ করা প্রয়োজন গত রবিবার এমনই এক ঘটনায় পুলিশ এমন এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল যে কিনা ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীকে আত্মঘাতী হামনলার মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। প্রসঙ্গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী কেরল সফর শুরু করেছেন। পুলিশ জানিয়েছে এই ব্যক্তির নাম জেভিয়ের।

শনিবার কেরলের বিজেপি প্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তিনি একটি চিঠি পেয়েছিলেন, যেখানে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় কোচির পুলিশ কমিশনার জানিয়েছেন, যে ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তাকে চিহ্নিত করা হয়েছে। জেভিয়ার নামে সেই ব্য।ক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

ব্যক্তিগত শত্রুতার প্রতিবেশীকে ফাঁসাতে সেই ব্যক্তি এই কাজ করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। প্রধানমন্ত্রী মোদী কেরলে পৌঁছনোর পর থেকে তাঁর জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তাঁর নিরাপত্তার জন্য দুহাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।


You might also like!