Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Hariyana : চা তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু পানিপতে

Cylinder blast kills 6 in panipat
Cylinder blast kills 6 in panipat

 

পানিপত, ১২ জানুয়ারি : হরিয়ানার পানিপতে গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন সদস্য। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পানিপতের বিচপাদি গ্রামের কাছে তহসিল ক্যাম্প এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন একজন পুরুষ, তাঁর স্ত্রী ও তাঁদের চার সন্তান। পানিপতের ডিএসপি ডঃ খারাব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। পরিবারের এক সদস্য চা বানানোর জন্য আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে। শ্বাসরোধে ছয় সদস্যের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃতরা হলেন-আব্দুল করিম (৪৫), তাঁর স্ত্রী আফরোজা (৪০), মেয়ে ইশরাত (২০), রেশমা (১৭) ও ছেলে আব্দুশ (১২) ও আফান (১০)। মৃতদের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তরঃ দিনাজপুর জেলায়। পানিপতে একটি বেসরকারি কারখানায় কাজ করতেন আব্দুল করিম। বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় আফরোজা রান্না করছিলেন বলে জানা গিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…