Country

3 years ago

Cylinder blast in poonch: পুঞ্চে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বিহারের দুই বাসিন্দা-সহ গুরুতর আহত ৪ জন

Cylinder blast in poonch (Symbolic Picture)
Cylinder blast in poonch (Symbolic Picture)

 

পুঞ্চ, ১ মে : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছেন ৪ জন। আহত ৪ জনের মধ্যে দু'জন বিহারের বাসিন্দা। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনও ধরে যায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার কাজী মোড় এলাকায় একটি বাড়িতে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে কাজী মোড়ের বাসিন্দা কামার দীন নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণেই এই বিপত্তি। গ্যাস সিলিন্ডার ফেটে ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-বিহারের বাসিন্দা হাসান মীর ও বিহারের বাসিন্দা সুরজ পাটিল এবং কাজী মোড়ের বাসিন্দা মহম্মদ শাহিদ এবং উত্তর প্রদেশের বাসিন্দা জাভিদ।


You might also like!