Country

3 years ago

Counting of votes : উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোটগণনা শুরু, কয়েকটি উপ-নির্বাচনের ফল জানার অপেক্ষায় দেশ

Counting of Vote
Counting of Vote

 

নয়াদিল্লি, ২ মার্চ : ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের তিন রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। এছাড়াও দেশের বেশ কয়েকটি রাজ্যে উপ-নির্বাচনের গণনাও শুরু হয়েছে সকাল আটটা থেকে। অরুণাচল প্রদেশের লুমলা বিধানসভা আসন, ঝাড়খণ্ডের রামগড় বিধানসভা আসন, তামিলনাড়ুর এরোডে ইস্ট আসন এবং মহারাষ্ট্রের কসবা পেঠ ও চিঞ্চওয়াড় বিধানসভা আসনের উপনির্বাচনের গণনাও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সাগরদিঘিতে ভোটগণনা শুরু হয় একটু বিলম্বে, সকাল ৮টা ২২ মিনিটে শুরু হয় গণনা।

ত্রিপুরায় অনেকটা এগিয়ে শুরু করল বিজেপি। গণনার শুরুর দিকে সকাল পৌনে ন’টা পর্যন্ত ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৩৯টিতেই এগিয়ে বিজেপি এবং আইপিএফটি-র জোট। বামফ্রন্ট ১২টিতে এবং কংগ্রেস তিনটি আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনায় নাগাল্যান্ডেও এগিয়ে বিজেপি। মেঘালয়ে আপাতত দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।


You might also like!