
নয়াদিল্লি, ১৫ মার্চ : ভারতে থামছে না টিকাকরণ অভিযান । বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার টিকা পেয়েছেন ৮ হাজার জন প্রাপক । এই সময়ে করোনা পরীক্ষা হয়েছে ৯৫ হাজার ৩৮৫ জনের ।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বুধবার জানিয়েছে দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৮ হাজার জন প্রাপক, ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৪,৫৫,৮৪১-এ পৌঁছেছে। ১৪ মার্চ সারা দিনে ভারতে ৯৫ হাজার,৩৮৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
