Country

3 years ago

রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য বিহারের শিক্ষামন্ত্রীর, নীতীশ বললেন কিছুই জানি না

Chandrasekhar
Chandrasekhar

 

পাটনা, ১২ জানুয়ারি : সন্ত, কবি, ধর্মসংস্কারক ও দার্শনিক তুলসীদাসের রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিহারের শিক্ষামন্ত্রী ও আরজেডি নেতা চন্দ্রশেখর। তাঁর মতে, এই বই সমাজে বিভাজন এবং বিদ্বেষ বাড়িয়েছে। বুধবার নালন্দা মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চন্দ্রশেখর। সেখানেই চন্দ্রশেখর বলেন, রামচরিতমানসে বলা হয়েছে সমাজের নীচু তলার মানুষরা লেখাপড়া শিখলে তার ফল বিষময় হবে। এ ধরনের মন্তব্য সমাজে বিভাজন বাড়ানোর জন্য যথেষ্ট। তবে শুধু রামচরিতমানসই নয়, মনুস্মৃতি এবং আরআসএসের প্রাক্তন সরসঙ্ঘচালক এমএস গোলওয়ারকারের ‘বাঞ্চ অফ থটস’ বইকেও সমাজে বিভাজন ছড়ানোর জন্য দায়ী করেছেন মন্ত্রী।

বিতর্কিত এই মন্তব্য করেও পিছপা হননি চন্দ্রশেখর। বৃহস্পতিবার তিনি বলেছেন, আমি ক্ষমা চাইব না। এদিকে, নিজ মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। চন্দ্রশেখরের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা নীতীশকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি কিছুই তো জানি না।


You might also like!