
বেগুসরাই, ১৮ মে : কংগ্রেসের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর অভিযোগ, কংগ্রেস শুধুমাত্র নেতিবাচকতাতেই লিপ্ত। ভারতের সন্ত্রাস-বিরোধী কূটনৈতিক প্রতিনিধিদলে কংগ্রেস সাংসদ শশী থারুরের গুরুত্বপূর্ণ ভূমিকা ও শশীকে নিয়ে টানাপোড়েন সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রবিবার বলেছেন, "এখন কংগ্রেস এমন একটি দলে পরিণত হয়েছে যেখানে দেশের স্বার্থে কেউ ইতিবাচক কথা বলে না। তাঁরা কেবল নেতিবাচকতায় লিপ্ত হয়, তা সে বিদেশে ভারতের অপমান করুক অথবা অন্য কিছু করুক। এখন, এই প্রতিনিধিদল বিদেশে যাচ্ছে এবং যদি শশী থারুর এই প্রতিনিধি দলের অংশ হিসেবে যান, তাহলে এতে রাজনীতির কী আছে? এটি কংগ্রেস দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রতিফলিত করে।"
