
নয়াদিল্লি, ১৫ অক্টোবর : মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য রবিবার প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথকে ছিন্দওয়াড়া থেকে, দিগ্বিজয় সিংয়ের ছেলে জয়বর্ধন সিংকে রাঘোগড় থেকে এবং সঞ্জয় শুক্লাকে ইন্দোর-১ থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও ভোপাল সেন্ট্রাল থেকে আরিফ, রাউ থেকে জিতু পাটোয়ারী এবং গোয়ালিয়র গ্রামীণ থেকে সাহেব সিং গুজরকে টিকিট দেওয়া হয়েছে।
