
রায়পুর, ২১ মার্চ :ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক মহিলা নকশাল। পরে এনকাউন্টারস্থল একটি ১২-বোর রাইফেল পেয়েছে পুলিশ। বিজাপুরের পুলিশ সুপার (এসপি) অঞ্জনেয়া ভর্ষনেয় বলেছেন, মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ বিজাপুর জেলার গঙ্গালুর থানার অন্তর্গত কোরচোলি ও তোড়কার মাঝে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
সেই গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক মহিলা মাওবাদী। নিহত মাওবাদীর পরিচয় জানা যায়নি। গুলির লড়াই থামতেই ওই এলাকায় তল্লাশি চালানো হয়। সেই সময় এনকাউন্টারস্থল থেকে একটি ১২-বোর রাইফেল পেয়েছে পুলিশ।
