Country

3 years ago

Maoist attack in Chhattisgarh : ছত্তিশগড়ে বড় নকশাল হামলা, আইইডি বিস্ফোরণে শহিদ ১১ জন

Maoist attack in Chhattisgarh (Symbolic Picture)
Maoist attack in Chhattisgarh (Symbolic Picture)

 

দান্তেওয়াড়া, ২৬ এপ্রিল  : ছত্তিশগড়ে বড়সড় হামলা চালিয়েছে মাওবাদীরা। নকশালদের আইইডি বিস্ফোরণে ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন চালক শহিদ হয়েছেন। বস্তার আইজি সুন্দর রাজ পি নকশাল হামলা এবং জওয়ানদের শহিদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য অনুসারে, আরানপুর থানা এলাকায় নকশালদের উপস্থিতির খবরে, নকশালদের বিরুদ্ধে অভিযানের জন্য দান্তেওয়াড়া থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) বাহিনী পাঠানো হয়েছিল। অভিযানের পরে ফিরে আসার সময়, নকশালরা আরানপুর রোডে আইইডি বিস্ফোরণ ঘটায়, যার ফলস্বরূপ ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন গাড়ি চালক যারা অভিযানে জড়িত ছিলেন তারা শহিদ হন। আচমকা এই ভয়াবহ বিস্ফোরণের জন্য জওয়ানরা মোটেও প্রস্তুত ছিল না। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

You might also like!