Country

2 years ago

Cheetah attack in Delhi's Wazirabad:দিল্লির ওয়াজিরাবাদে চিতার হামলা; ৩ জনকে আহত করে উধাও, পাকড়াও করার চেষ্টায় বন দফতর

Cheetah attack in Delhi's Wazirabad
Cheetah attack in Delhi's Wazirabad

 

নয়াদিল্লি, ১ এপ্রিল : রাজধানী দিল্লির ওয়াজিরবাদে চিতাবাঘের হামলা! ৩ জনকে আহত করে উধাও হয়ে যায় চিতাটি, সেই চিতাকে পাকড়াও করতে প্রচেষ্টা চালাচ্ছে বন দফতর। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ওয়াজিরবাদের জগৎপুর গ্রামে ৩ ব্যক্তির ওপর হামলা করে একটি চিতা।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬.১৪ মিনিট নাগাদ পুলিশে ফোন করে জানানো হয়, চিতার হামলায় ৩ জন আহত হয়েছেন। জগৎপুর গ্রামের আদর্শ নগর গলি নম্বর ৩-এর কাছে ঢুকে পড়ে চিতা। আহতরা জগৎপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ফরেস্ট টিম, ফায়ার ডিপার্টমেন্ট এবং স্থানীয় পুলিশ মোতায়েন রয়েছে। চিতাবাঘটিকে একটি ঘরে আটকে রাখা হয়েছে।


You might also like!