Country

3 years ago

Chattisgarh :ছত্তিশগড়ের ইটভাটায় শ্বাসকষ্টে মৃত্যু ৫ জনের, আর্থিক সাহায্যের ঘোষণা ব্যথিত ভূপেশ বাঘেলের

Chattisgarh
Chattisgarh

 

রায়পুর, ১৫ মার্চ : ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার গধফুলঝাড়ে একটি ইট ভাটায় শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন পাঁচজন শ্রমিক, ইটভাটাতেই তাঁদের মৃত্যু হয়। পুলিশের অনুমান, শ্বাসরোধে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকরা মহাসমুন্দ জেলার গধফুলঝাড় গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, শ্রমিকরা নিজেদের তৈরি করা কিছু ইটের ওপর ঘুমিয়ে পড়েছিলেন, পরে তাঁদের মৃত্যু হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, ইটভাটায় পাঁচজন শ্রমিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


You might also like!