Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

3 years ago

Morbi Bridge : মোরবি সেতু বিপর্যয়ে জমা পড়ল ১,২৬২ পাতার চার্জশিট, নাম রয়েছে জয়সুখ প্যাটেলের

Chargesheet filed in bridge collapse
Chargesheet filed in bridge collapse

 

আহমেদাবাদ, ২৭ জানুয়ারি : গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের সাসপেনশন সেতু ভেঙে পড়ার ঘটনায় জমা পড়ল ১ হাজার ২৬২ পাতার চার্জশিট। ভয়াবহ ওই সেতু বিপর্যয়ে মৃত্যু হয়েছিল ১৩৪ জনের। অভিযুক্ত হিসেবে ওরেভা গোষ্ঠীর জয়সুখ প্যাটেলের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতুটি ২০২২ সালের শেষের দিকে ৩০ অক্টোবর ভেঙে পড়ে।

সেই সেতু বিপর্যয়ের ঘটনায় শুক্রবার একটি চার্জশিট দাখিল করা হয়েছে। ১,২৬২ পাতার চার্জশিটে ওরেভা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলের নাম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, সেতুটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওরেভা গ্রুপের ওপর। গুজরাট হাইকোর্ট জয়সুখ প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর চলতি সপ্তাহের শুরুতে আদালতে হাজির হন তিনি।


You might also like!