Country

1 year ago

Pune Porsche Crash:অভিযুক্ত নাবালকের রক্তের নমুনা বদল !গ্রেফতার খোদ ফরেন্সিক প্রধান-সহ দুই

Pune Porsche Crash
Pune Porsche Crash

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুণের পোর্শে দুর্ঘটনায় অভিযুক্ত কিশোরকে আড়াল করতে রক্তের নমুনা বদলে দিয়েছেন খোদ ফরেন্সিক বিভাগের প্রধান! তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই হাসপাতালের এক চিকিৎসককেও এই অভিযোগে গ্রেফতার করেছে পুণে পুলিশের অপরাধ দমন শাখা৷ ধৃতরা হলেন চিকিৎসক অজয় ​​টাওয়ারে ও শ্রীহরি হারলার । দু'জনকে আজ শিবাজিনগর আদালতে পেশ করা হবে ।

জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার নয় ঘণ্টা পর নাবালকের রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় ৷ তার রক্ত পরীক্ষা করার জন্য সাসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ দুর্ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল কি না তা জানার জন্যই পুলিশ সাসুন হাসপাতালে নাবালকের রক্ত ​​পরীক্ষা করে । কিন্তু নাবালককে বাঁচাতে সাসুন হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তার রক্তের নমুনা বদল করে দেন বলে অভিযোগ ৷ নাবালকের সঙ্গে অন্য একজনের রক্তের নমুনা পালটে দেওয়া হয় যিনি মদ্যপান করেননি ৷

গত 19 মে পুনেতে পোর্শে গাড়ির ধাক্কায় দু'জনের মৃত্যু হয়েছিল ৷ অভিযোগ, গাড়িটির চালকের আসনে ছিল 17 বছরের নাবালক ৷ মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফিরছিল সে ৷ ওইসময় দ্রুতগতিতে দামী বিদেশি গাড়ি দিয়ে বাইকে থাকা যুগলকে ধাক্কা মারে অভিযুক্ত ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের । পুনের এই হিট অ্যান্ড রান মামলায় জুভেনাইল কোর্ট ওই নাবালককে জামিন দিয়ে দেয় । তবে এই ঘটনায় কিশোরের বাবা ও দাদুকে আটক করে পুলিশ ৷ নাবালকের পরিবারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ পায় পুলিশ ৷ সূত্রের খবর, অভিযুক্ত কিশোরের দাদুর বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজনের সঙ্গে যোগসাজশ করে খুনের অভিযোগ রয়েছে ।


You might also like!