
শ্রীনগর, ১২ অক্টোবর: কাশ্মীর উপত্যকায় পারদ-পতনের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আগামী ১৪-১৮ অক্টোবরের মধ্যে তাপমাত্রার পারদ নামার সম্ভাবনা রয়েছে ভূস্বর্গে। এই সময়ে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে আগামী ১৪-১৮ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উঁচু পাহাড়ে তুষারপাতও হতে পারে।
আবহবিদরা জোর দিয়ে বলেছেন, ১৪-১৮ অক্টোবরের কাশ্মীরের সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের ৭৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। এই সময়ে জম্মু ও কাশ্মীরের সর্বত্র তাপমাত্রাও নামতে পারে।
