Country

2 years ago

Rajib Ronjon murder case: চকিয়ায় ঠিকাদার রাজীব রঞ্জন হত্যা মামলার গ্রেফতার দুষ্কৃতী

criminal arrested in Chakiya contractor Rajeev Ranjan murder case
criminal arrested in Chakiya contractor Rajeev Ranjan murder case

 

পূর্ব চম্পারন, ২৮ আগস্ট: বিহারের চকিয়া থানা এলাকার পাওয়ার হাউস চকে ২০আগস্ট ঠিকাদার রাজীব রঞ্জন হত্যার ঘটনায় পুলিশ একজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃত কল্যাণপুর থানার দিলাওয়ারপুরের বিবেক কুমার বলে জানা গেছে।

খুন করার জন্য তাকে ১৫ লাখ দেওয়ার কথা ছিল, সেই অর্থ নিতে বিবেক কুমার ফরিদাবাদ থেকে পিপরা পৌঁছেছিলেন সেখানেই পুলিশ টেকনিক্যাল সেলের সহায়তায় তাকে গ্রেফতার করে। এসপি কান্তেশ কুমার মিশ্র জানিয়েছেন, বিবেকের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল এবং একটি তাজা কার্তুজ এবং তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে কেসারিয়া, কল্যাণপুর ও পিপরা থানা এলাকায় অভিযান চালানো হচ্ছে।

জানা গেছে, ঘটনার পর সে ফরিদাবাদে গিয়েছিল, সেখান থেকে ফেরার সময় পুলিশ তাকে ধরে ফেলে। এই ঘটনায় বিবেকের গ্রেফতার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ফলে অনেক সত্য উদঘাটন হতে পারে।এর আগে লাইনার কেশরিয়া সাগর চুড়ামনের রূপেশ কুমার সিংকে ওই ঘটনায় গ্রেফতার করা হয়। 

You might also like!