Breaking News

 

Country

3 years ago

Hanuman Jayanti 2023 : হনুমান জয়ন্তী নিয়ে রাজ্যগুলিকে আগাম পরামর্শ কেন্দ্রের

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ৫ এপ্রিল: বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আসন্ন হনুমান জয়ন্তীতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একটি পরামর্শ জারি করেছে। এতে রাজ্যগুলিকে আগামীকাল বৃহস্পতিবার পালিত হনুমান জয়ন্তীতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিঘ্নিত না হয়, তার উপর নজর রাখতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হনুমান জয়ন্তীর প্রস্তুতি নিয়ে সমস্ত রাজ্যকে পরামর্শ দেওয়া হয়েছে। সরকারগুলিকে আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে, উৎসবের শান্তিপূর্ণ পালন এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যে কোনও কারণের উপর নজরদারি করতে উত্সাহিত করা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে রাম নবমী উপলক্ষে বিহার, বাংলা ও মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে।

You might also like!