Country

2 years ago

Jammu and Kashmir:জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে পড়ল গাড়ি; ৩ শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ৫ জন

The car fell into Doda ditch in Jammu and Kashmir
The car fell into Doda ditch in Jammu and Kashmir

 

শ্রীনগর, ৭ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের, এছাড়াও ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১০.৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হাম্বাল গ্রামের কাছে। নিহত শ্রমিকরা হলেন-মণি কুমার (৩১), করণ জিৎ সিং (৪০) ও লাল চাঁদ (৪৫)। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, খেল্লানি থেকে গাড়িতে উঠেছিলেন সবাই। তাঁদের গন্তব্য ছিল মারমাত এলাকা, বাড়িতে ফিরছিলেন সকলে। শুক্রবার রাত ১০.৪০ মিনিট নাগাদ হাম্বাল গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ শ্রমিকের, ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!