
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : ভারতীয় পণ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে, এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি কার্যত ‘চূড়ান্ত’ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশার সঙ্গে জানালেন, ভারত ও আমেরিকার মধ্যে ব্যবসা আরও সমৃদ্ধ হতে চলেছে।
সোমবার গভীর রাতে এক্স মাধ্যমে অমিত শাহ জানান, "ভারত-আমেরিকা সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্যভাবে ১৮ শতাংশ শুল্ক হ্রাসের মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা শক্তিশালী বাণিজ্য সম্পর্ক এবং পারস্পরিক প্রবৃদ্ধির পথ প্রশস্ত করেছে। এই ঐতিহাসিক চুক্তির জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাই, যা আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নত করবে এবং উভয় দেশ ও জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে। ভারত ও আমেরিকার মধ্যে ব্যবসা আরও সমৃদ্ধ হবে।"
A big day for India-US relations as the trade deal has been locked with a significantly reduced tariff of 18%, paving the way for stronger trade ties and mutual growth.
— Amit Shah (@AmitShah) February 2, 2026
I congratulate PM @narendramodi and President @realDonaldTrump for this historic deal, which will elevate our…
