Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Bhiwandi Building Collapse: মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে বাড়ি ভেঙে বিপর্যয়, মৃত্যু ৬ জনের

Bhiwandi Building Collapse
Bhiwandi Building Collapse

 

ভিওয়ান্ডি, ৩১ জুলাই : মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ৪-তলা বাড়ি ভেঙে বড়সড় বিপর্যয়। বৃহস্পতিবার রাতে বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শুক্রবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬টি দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ বালাজি নগর এলাকার ভান্ডারি কম্পাউন্ডে কোহিনূর ভবনের একাংশ ভেঙে পড়ে। তারপর থেকেই শুরু হয় উদ্ধারকাজ, এযাবৎ মোট ৬টি দেহ উদ্ধার হয়েছে।

পৌরসভার আধিকারিকরা জানান, বাড়িটিতে মোট ৪৮টি ঘর ছিল, প্রতি তলায় ১২টি করে ঘর। স্থানীয় পৌর কর্তৃপক্ষ বাড়িটিকে আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল। বৃহস্পতিবার রাতে বাড়িটিতে যখন মেরামতের কাজ চলছিল, তখনই এই দুর্ঘটনাটি ঘটে। এক আধিকারিক জানান, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বাড়িটি থেকে "জোরে ফাটল ধরার শব্দ" শুনতে পান। কোনও বড় বিপদের আশঙ্কায় স্থানীয়রা দ্রুত অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সহায়তা করেন। তবে সমস্ত বাসিন্দা বেরোনোর আগেই বাড়িটির 'বি' উইং অংশটি ধসে পড়ে।

You might also like!