Breaking News
 
Dr. Sharadwat Mukherjee: চিকিৎসকদের পুজোর ছুটি নিয়ে ক্ষোভ, ‘লজ্জাজনক’ মন্তব্য মন্ত্রী শারদ্বতের! স্বাস্থ্যভবনে বৈঠক TMC leader Majid Ansari: মাজিদ আনসারির গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক সংঘাত! থানায় কুণাল, বাইরে বিজেপির স্লোগান Chorbagan Sarbojanin Stampede: চোরবাগান বিপর্যয়ের তদন্তে মণ্ডপ অপরিবর্তিত রাখার নির্দেশ, শনিবারই নিরঞ্জন প্রতিমার Pakistan Terror Group Threat: পাক জঙ্গিদের নিশানায় শুভেন্দু-যোগী? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর, শুরু চর্চা DK Shivakumar: মেটা চশমায় গোপনে স্টিং অপারেশন? সিদ্দারামাইয়ার পর শিবকুমারের অভিযোগে শোরগোল CM Suvendu Adhikari: প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার! লোধা-শবর গ্রামে দাঁড়িয়ে বিশেষ কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর

 

Bomb Threat: বিস্ফোরণের হুঁশিয়ারি, কোচি থেকে দিল্লিগামী উড়ানের নাগপুরে জরুরি অবতরণ

Delhi-bound IndiGo flight receives bomb threat; makes emergency landing in Nagpur
Delhi-bound IndiGo flight receives bomb threat; makes emergency landing in Nagpur

 

নাগপুর, ১৭ জুন : ‘ইন্ডিগো’-র বিমানে বোমাতঙ্ক। মঙ্গলবার বিস্ফোরণের হুঁশিয়ারি পাওয়ামাত্র কোচি থেকে দিল্লিগামী উড়ান নাগপুরে জরুরি অবতরণ করে। রানওয়েতেই বিমান থেকে যাত্রীদের বার করে বোমা খুঁজছেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, ওমানের শহর মাসকাট থেকে কোচি হয়ে দিল্লিগামী ৬ই ২৭০৬ উড়ানটিকে মঙ্গলবার বোমা বিস্ফোরণে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। যখন হুমকি ফোন আসে, ততক্ষণ কোচি থেকে টেক অফ করেছে ইন্ডিগোর বিমানটি। এই পরিস্থিতিতে সেটিকে নাগপুরে জরুরি অবতরণ করান পাইলট। দ্রুত সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানটিকে ফাঁকা করা হয়। তল্লাশি চালালেও বিশেষজ্ঞ নিরাপত্তাকর্মীরা এই লেখা পর্যন্ত সন্দেহজনক কিছু পাননি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…