Country

3 years ago

Car accident in Ramgarh : রামগড়ে বোলেরো ও কন্টেইনারের সংঘর্ষ, নিহত ২

Bolero and container collide in Ramgarh, 2 killed (File Picture)
Bolero and container collide in Ramgarh, 2 killed (File Picture)

 

রামগড়, ৯ মে  : ঝাড়খন্ডের কুজ্জু ওপি এলাকার বাইপাস সড়কের কাছে একটি বোলেরো এবং একটি কন্টেইনারের মধ্যে সংঘর্ষ | ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু'জনের। দুর্ঘটনায় গুরুতর জখম আরও তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।

জানা গেছে, বাইপাস সড়কে সংস্কার কাজ চলতে থাকায় সড়কটি ওয়ানওয়ে করা হয়েছে। ওই সড়কে দু’দিক থেকে আসা বোলেরো এবং কন্টেইনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় রূপলাল মাহতো (৫০) এবং দেবকি মাহতো (৫০) মারা যায়। আহত হয়েছেন চালক দীপক মাহতো, ক্রুনাল কুমার, রাজদীপ কুমার। আহতদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।


You might also like!