Country

2 years ago

Mallikarjun Kharge :বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেখে বিজেপি বিস্মিত : মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ১৭ জুলাই : বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার বিজেপিকে কটাক্ষ করে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেখে বিজেপি বিস্মিত। এনডিএ বৈঠক ও বেঙ্গালুরুতে বিরোধীদের নিয়ে এদিন প্রশ্ন করা হয় খাড়গে-কে। উত্তরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "যদি তিনি (প্রধানমন্ত্রী মোদী) সমগ্র বিরোধী দলের চেয়ে শক্তিশালী হন এবং তাঁদের জন্য তিনি একাই যথেষ্ট, তাহলে তিনি কেন ৩০টি দলকে একত্রিত করছেন?"

খাড়গে আরও বলেছেন, "এই দলগুলির নাম প্রকাশ করুন। তাঁরা কি নির্বাচন কমিশনে নিবন্ধিত? আমরা যা করছি তাতে তাঁরা বিস্মিত, তাই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য দলগুলিকে একত্রিত করছে।" উল্লেখ্য, পাটনার পর বিরোধীদের দ্বিতীয় বৈঠক বসছে বেঙ্গালুরুতে। মোট ২৬টি দল ১৭-১৮ জুলাই বিভিন্ন বিষয়ে বৈঠক করবে।


You might also like!