Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Lok Sabha attack case: লোকসভা হামলার কান্ডে গ্রেফতার বিজেপি সাংসদের ভাই

BJP MP Pratap Singh (Collected)
BJP MP Pratap Singh (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রেফতার হলেন কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ভাই বিক্রম সিমহা। তার বিরুদ্ধে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ রয়েছে, উল্লেখ্য এই প্রতাপ সিমহাই ১৩ ডিসেম্বর সংসদে হামলাকারীদের লোকসভায় প্রবেশের পাস দিয়েছিলেন।

প্রতাপ সিমহার ভাই বিক্রম সিমহাকে  প্রেপ্তার করেছে কংগ্রেস শাসিত কর্নাটকের পুলিশ। তাঁর বিরুদ্ধে বিনা অনুমতিতে গাছ কাটা এবং কাঠ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ, কর্নাটকের হাসান জেলায় কমপক্ষে ১২৬টি বড় বড় গাছ কেটেছেন বিক্রম। ওই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র তাঁর কাছে ছিল না। ওই গাছের কাঠও পাচার করেছেন তিনি।

বিক্রম সিমহার বিরুদ্ধে অভিযোগ, তিনি বন দপ্তরের অনুমতি ছাড়া যথেচ্ছভাবে গাছ কাটছেন তিনি। শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারির পর বিজেপি সাংসদের ভাইকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বনদপ্তরই মামলা করেছিল। বন সংরক্ষণ, উদ্ভিদ সংরক্ষণ আইন ভাঙার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

বিক্রমের দাদা প্রতাপ সিমহা মাইসুরুর সাংসদ। সংসদ হামলার চক্রীদের সংসদে ঢোকার পাস ইস্যু করেছিলেন এই প্রতাপ সিমহাই। সংসদে হামলার পর দুসপ্তাহ পেরিয়ে গেলেও দলের সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি বিজেপি। দিল্লি পুলিশ প্রতাপের বিরুদ্ধে এফআইআর করার উদ্যোগ নিয়েছিল বটে। কিন্তু সে নিয়ে এখনও কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…