Country

2 years ago

BJP leader Ravi Shankar Prasad:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে, সন্দেশখালিতে ইডি-র ওপর হামলায় প্রতিক্রিয়া রবিশঙ্করের

BJP leader Ravi Shankar Prasad
BJP leader Ravi Shankar Prasad

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের ওপর হামলার তীব্র নিন্দা করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। ক্ষোভ প্রকাশ করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে শনিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় যায় ইডি-র দল, সেখানে তাঁদের ওপর হামলা চালানো হয়, আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। এই হামলার নিন্দা করে শনিবার রবিশঙ্কর প্রসাদ বলেছেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন, যারা দুর্নীতি করবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়া হলে তাঁদের (ইডি-র আধিকারিক) মারধর করা হবে?... তাঁরা (বিরোধীরা) তদন্ত চায় না... একটিও দুর্নীতির মামলা মিথ্যা নয়।"

You might also like!